মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জয়পুরহাটে ২৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৪ বার পঠিত

ec

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ  জয়পুরহাট জেলার ৩টি পৌরসভায় এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাট সদর, আক্কেলপুর ও কালাই পৌরসভায় মোট ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আর এসব কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকেই এবার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জয়পুরহাট পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে শহরের সবুজ নগর এলাকার জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট সরকারি  উচ্চ বালিকা বিদ্যালয় ও জয়পুরহাট সরকারী শিশু সদন ছাড়া অবশিষ্ট ১৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

জেলার আক্কেলপুর পৌরসভার মোট ৯টি কেন্দ্রের মধ্যে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাস্তা বসন্তপুর শাহমখদুম (রাঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনামুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অন্য দিকে কালাই পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ডিগ্রী কলেজ ও আঁওড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, যে কোন ধরনের ধরনের অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও এ সব ঝূঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-12-2015/মইনুল হোসেন