মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন ৩০ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট ২৭০ বার পঠিত

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এ দিন ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগপত্র গ্রহণ ও উপস্থিতির জন্য আসামিদের এ দিন পূর্বনির্ধারিত ছিল। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এই দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপাস কুমার পাল।