মাগুরার শ্রীপুরে শিক্ষার্থিদের মাঝে বোর্ড ফি ও শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের বোর্ড ফি ও বৃত্তি প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সদস্যদের সন্তানদের মধ্যে ২০১৬ সালে এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণকারী ১০০ জন পরীক্ষার্থীর বোর্ড ফি ও ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭ জন মেধাবী শিক্ষার্থিদের শিক্ষাা বৃত্তি প্রদান করা হয় ।
অনুষ্ঠানে মাগুরা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম । বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ঝিনাইদহ অঞ্চলের জোনাল ম্যানেজান গোলাম মোস্তফা ও শ্রীপুর উপজেলা সদর শাখা ম্যানেজার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফ হোসেন পল্টু,সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক মহলদার ও প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রমুখ ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-১২-১৫/সোহেল রানা/নিঝুম