মাগুরায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ শতাংশ

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় মাগুরায় গড় পাসের হার ৯৮ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭ হাজার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৯৭ জন। অন্যদিকে এবতেদায়ী পরীক্ষায় ১ হাজার ৮১২ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা জানান, শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অধিকতর যত্নবান হওয়ায় বরাবরের মত এবারও ফলাফল ভালো হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩২-১২-২০১৫ইং/সোহেল রানা/নিঝুম