মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত

yaba
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। এরা হলেন- মো. সইবুর রহমান ও মো. শামীম আলী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (এমঅ্যান্ডপিআর, অতিরিক্ত দায়িত্ব) মো. মারুফ হোসেন সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ইয়াবা ট্যাবলেট ও ট্রাকসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।

ডিবির ডিসি (পূর্ব) মো. মাহবুব আলমের নির্দেশনায়, এডিসি মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।