পার্বতীপুরে বাবার সাথে অভিমান করে পূত্রের আত্মহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে বাবার সাথে অভিমান করে জালাল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আজ শনিবার আত্মহত্যা করেছে।
জানাগেছে, উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের দেউল গুচ্ছ গ্রামের বাসিন্দা মমতাজ আলী আজ শনিবার বেলা ১টার দিকে ছেলে জালালকে বকাঝকা করেন। এতে সে অভিমান করে নিজের শয়ন কক্ষে গিয়ে দরোজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বেলা ৩টার দিকে বাড়ির লোকজন আত্মহত্যার ঘটনাটি জানতে পারেন। সংবাদ পেয়ে পার্বতীপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে।