মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সোনাগাজীতে গোলাগুলির ঘটনায় পুলিশসহ আহত ৯, ২৪৪ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

feni_map
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে শুক্রবার বিকালে গোলাগুলিতে পুলিশসহ ৯জন আহতের ঘটনায় ২৪৪ গ্রামবাসীর বিরদ্ধে সোনাগাজী থানায় মামলা হয়েছে।

ওইদিনের ঘটনায় আহত সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহাম্মদ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনকে নামে ও প্রায় ২শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। পুলিশ ৫ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে পুলিশ গোপনে পাওয়া খবরের ভিত্তিতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে স্থানীয় বিএনপি নেতা, ৮টি মামলার পলাতক আসামী আলী আহম্মদ মেম্বারকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এসময় আলী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে আটক করে। এসময় স্থানীয় গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে মিজান উদ্দিন দুলাল, আলী আহাম্মদের ছেলে বাবলু, তার ভাই হৃদয় ইসলাম, শরীফ উল্লাহ ফরহাদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় সোনাগাজী থানার এসআই নাসির উদ্দিনসহ ৪ পুলিশ সদস্য আহত হন। সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, পুলিশ আসামী ধরতে গেলে এলাকার লোকজন হামলা চালায়। এ মামলায় ওই ৫জনকে গ্রেপ্তার দেখানো হয়।