মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরার মহম্মদপুরে পুলিশের উপস্থিতে চলছে রমরমা জুয়ার আসর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত

magura
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মহম্মদপুরের সিন্দাইন গ্রামে বার্ষিক মেলায় রমরমা জুয়ার আসর বসেলেও স্থানীয় পুলিশ প্রশাসন এ বিষয়ে রয়েছে একেবারেই নির্বিকার। রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এ রমরমা আসর।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলা কমিটির অফিস কক্ষের পাশেই বসেছে রমরমা জুয়ার আসর। ছোটবড়োসহ ১০টি কোটে দেদার চলছে জুয়া খেলা।

মেলায় পুলিশের উপস্থিতি দেখা গেলেও জুয়া বন্ধে তাদেরকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে। অথচ ২০০১ সালের পরে উপজেলার কোনো বার্ষিক মেলায় জুয়ার আসর বসতে দেখা যায়নি। দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর নতুন বছরের শুরুতে আবারো সেই পুরোনো চেহারায় ফিরে আসছে জুয়া খেলা।

এ মেলায় জুয়ার আসর বন্ধের বিষয়ে নানা মহল থেকে স্থানীয় থানার ওসিকে জানালেও তিনি দেখবেন বলে জানান। অথচ তারপরও জুয়া খেলা বন্ধ না হওয়ায় তাদের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জুয়া বন্ধের আশ্বাস দিয়েছেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০১-২০১৬ইং/মোঃ সোহেল রানা/মইনুল হোসেন