মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

গোয়ালন্দে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ

arrest
মুকযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গোয়ালন্দে ইয়াবাসহ আলামীন শেখ ও শাপলা বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল রবিবার রাতে গোয়ালন্দের দৌলতদিয়া পোঁড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আলামীন গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লার কুদরত আলী শেখের ছেলে এবং শাপলা বেগম দৌলতদিয়া পোঁড়াভিটা এলাকার মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার এএসআই সাগর মোল্লা জানান, গ্রেপ্তারকৃত দুজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তারা দৌলতদিয়াঘাট ও যৌনপল্লী এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।