মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জমিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

magura
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি) অপরিছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইন ও দন্ডবিধি-২৭৩ ধারা মতে দুটি হোটেলকে জরিমান করেছে মাগুরার ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে শহরের মাগুরা-ঝিনাইদহ সড়কের খাবার হোটেল সোনার বাংলাকে ৫ হাজার টাকা এবং নামবিহীন একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ।

এ সময় ঢাকা রোডস্থ কাচাঁবাজার সংলগ্ন আবাসিক হোটেল ঈগলেও অভিযান পরিচালনা করে আদালত। হোটেলে অসামাজিক কার্যকালাপ হয় জেনে অভিযান পরিচালনা করা হয়। আদালত অভিযান পরিচালনা কালে কাউকে আটক করতে পারেনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০১-২০১৬ইং/মোঃ সোহেল রানা/মইনুল হোসেন