মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে ব্রম্মপুত্র নদীর তীরে শুরু হলো শিল্প বানিজ্য মেলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত

mymenshing 1
সাহানুর ইসলাম সাহিন (স্টাফ রিপোর্টার): আজ ময়মনসিংহে ব্রম্মপুত্র নদীর তীরে কাচারিযাটে প্রতিবারের মত এবারও শুভ উদ্বোধন হল ময়মনসিংহ শিল্প বানিজ্য মেলা ২০১৬।

মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান (মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মত্রনালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী (জেলা প্রশাসক, ময়মনসিংহ) ও জনাব মাঈনুল হক (পুলিশ সুপার ময়মনসিংহ ) এবং সভাপতিত্ব করেন জনাব ইকরামুল হক টিটু (মেয়র, ময়মনসিংহ )।
mymenshing 2
মেলায় দেশী বিদেশী অনেক দোকানসহ শিশুদের জন্য বিনোদনের ব্যাবস্থাও রয়েছে।

আজ মেলার প্রথম দিনে ক্রেতা একটু কম থাকলেও পরে ক্রেতা আরও বারবে বলে ধারনা মেলা কতৃপক্ষের এবং দোকানের মালিকদের।

মেলায় প্রশাসনিক অফিস সহ রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০১-২০১৬ইং/সাহানুর ইসলাম সাহিন/মইনুল হোসেন