মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরার শ্রীপুরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত

magura20150909072256
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরার শ্রীপুরে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ছয়টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার খরিবাড়িয়া গ্রামের আ.লীগ নেতা মতিন মেম্বরের সমর্থক জহুর লস্কর পাইপের সাহায্যে একই গ্রামের বিএনপি নেতা মাসুদ শেখের জমির ভেতর দিয়ে পেঁয়াজের ক্ষেতে পানি দিচ্ছিল। এ সময় মাসুদ তাতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিত-ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ খবর জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর থেকে কয়েক দফা চলে সংঘর্ষ। এ সময় এয়ারগানের গুলিতে ইসমাইল শেখ, জহুর লস্কর ও রেজাউলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় ছয়টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এয়ারগানের গুলিতে আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে এবং অন্য চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০১-১৬/মোঃ সোহেল রানা/নিঝুম