মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উলিপুরে বিএনপি মেয়র প্রার্থী বিজয়ী

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৪ বার পঠিত

kurigram_Election_pic-_ulipur
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তারিক আবু আলা চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৮ হাজার ৯৯৪ ভোট।

ভোটগণণা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে, ৮ হাজার ৯৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মেয়র প্রার্থী তারিক আবু আলা চৌধুরী। এছাড়া তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু (নারিকেল গাছ) ৫ হাজার ৮৫৩ ভোট ও বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার ৫ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন।