মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

র‌্যাবের সংবাদ সম্মেলনে দেশীয় চলচ্চিত্র তারকারা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত

sakib-khan-rab
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পাইরেসির কারণে মুখ থুবড়ে পড়ছে দেশীয় চলচ্চিত্র। এর থেকে পরিত্রাণের উপায় কি? এমনই কিছু বিষয় নিয়ে এফডিসিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে চিত্রতারকাদের পক্ষে বক্তব্য রাখেন শাকিব খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, নায়ক শাকিব খান, অমিত হাসান, নায়িকা পপি, পরীমণি, আইরিন, পরিচালক সোহানুর রহমান সোহানসহ সংশ্লিষ্ট অনেকে।

মঙ্গলবার অশ্লীলতা এবং অডিও-ভিডিও পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্স রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, অশ্লীল সিডি, পাইরেসি করার নানা যন্ত্রপাতি ও অস্ত্রসহ ৯ ব্যক্তিকে আটক করেন। বিষয়টি নিয়ে বুধবার এফডিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত পাইরেটেড সিডি, অশ্লীল সিডি, পাইরেসি করার নানা যন্ত্রপাতি ও অস্ত্র প্রদর্শন করা হয়।