মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরা সফরে খুলনা বিভাগীয় কমিশনার, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনায় শিক্ষকদের প্রতি আহবান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত

magura
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): সরকারের গৃহীত বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করা হয়েছে।

একই সাথে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসের উপর বিশেষ নজরদারির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আহবান জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বৃহস্পতিবার সারাদিন মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভ‚মি অফিস, স্থানীয় সরকার বিভাগ পরিচালিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত আহবান জানান।

বিভাগীয় কমিশনার সকালে জেলা সদরের জাগলা প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এরপর তিনি মাগুরা সদর উপজেলা ভ‚মি অফিস পরিদর্শন করে সেখানকার কর্মকর্তা-কর্মচারীসহ ভ‚মি অফিসে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।

দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সকল উপজেলার নির্বাহী অফিসারসহ সকল সরকারী দপ্তরের প্রধানদের সাথে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) কালাচাদ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, ভাইস চেয়ারম্যান এডভোকেট তানজিলা খাতুনসহ উপজেলা পর্যায়ের সকল বিভাগের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে বিভাগীয় কমিশনার সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০১-২০১৬ইং/মোঃ সোহেল রানা/মইনুল হোসেন