মাগুরায় ইয়াবা সহ দুই যুবক আটক
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি) মাগুরা সদর থানার ঘোষপাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. জাহিদুল ইসলাম (২৮) ও সোহাগুর রহমান চাতন (২৫)।
আটক জাহিদুলের বাড়ি মাগুরা সদরের দোয়ারপাড় এলাকায় এবং সোহাগুর রহমানের বাড়ি মাগুরার কুকনা এলাকায়।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক জাহিদুল ও সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিনশ’ পিস ইয়াবাসহ তাদের দুই জনকে হাতে-নাতে আটক করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০১-২০১৬ইং/মইনুল হোসেন
