মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরার শ্রীপুরে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে এটিএম আবদুল ওয়াহহাব এমপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ২ বার পঠিত

magura
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি) মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এমপি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী শরিফুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে ৫৭টি খেলায় ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।