৭ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফাটল ধরা সেতু মেরামতের পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার রাত পৌনে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সেতুটি সাময়িক মেরামতের পর রেল চলাচল শুরু হয়েছে।
ভানুগাছ স্টেশনের কাছে ১৫৭ নম্বর সেতুতে ফাটলের কারণে বেলা ২টায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
রেলওয়ের পূর্ব বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী পীযূষ কান্তি রায় বলেন, সেতুর পাহারায় সার্বক্ষণিক লোক রাখার পাশাপাশি পারাপারের সময় ট্রেনের গতি ৫ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে।
