মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫ বার পঠিত

freedom_fighters_640x360_bbc_nocredit

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শেরপুর উপজেলা আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার বিকেল ৩ টায় মানব বন্ধন করা হয়েছে।

সংগঠনের সভাপতি কামরূজ্জামান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার। আরো বক্তব্য রাখেন, আফাজ উদ্দিন লিটন, ফেরদৌস সরকার মুকুল, আবু বকর সিদ্দিক, রাশেদুল হক, আব্দুর রউফ রঞ্জু।
বক্তারা বলেন, খালেদা জিয়া স্বাধীনতার এত বছর পর এসে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পেছনে কোন দুরভিসন্ধি আছে। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকিস্তানী আতিথেয়তায় আরাম-আয়েশে দিন অতিবাহিত করেছে। তিনি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেননি। তাই মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো তার পক্ষেই সম্ভব। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রনয়ন করে কঠোর শাস্তির দাবি করা হয়। এব্যাপারে সংগঠনের সাধারন সম্পাদক এস এম আমিনুল মোমিন বলেন, ইতিহাস বিকৃতির কারণে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। যারা ইতিহাস বিকৃত করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।