পাবনা পাকশীর পদ্মা হার্ডিং ব্রীজ দীর্ঘ ৪৪ বছর পর সেই পিলারের ভাঙা অংশ ভেসে উঠল পদ্মার চড়ে
মামুনুর রহমান (পাবনা জেলা প্রতিনিধি):
১৯৭১ সালে পাক বাহিনী পদ্মা নদী পারাপারের জন্য পাকশী হার্ডিং ব্রীজ ব্যবহার করত।
মৈএী বাহিনী পাক হানাদার বাহিনীর যাতায়াত বন্ধ করার জন্য ব্রীজের ১২নাম্বার পিলার বম্বিং করে ভেঙে দেয়। দেশ স্বাধীনের পর নকশা ঠিক রেখে নুতনভাবে তৈরি করা হয় ১২ নাম্বার পিলার,,সে সময় প্রমত্বারপদ্মার তীব্র জোয়ারের কারণে ভেঙে যাওয়া পিলারের অংশ খুঁজে পাওয়া যায়নি বা খোঁজা হয়নি।
অবশেষে দীর্ঘ ৪৪ বছর পর সেই পিলারের ভাঙা অংশ ভেসে উঠল পদ্মার চরে এবং এখনও মজবুত রয়েছে ভাঙা পিলারগুলো যা এখন ব্যবহারযোগ্য ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০১-২০১৬ইং/মইনুল হোসেন
