মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি ৩৯৭ বার পঠিত

পাকুন্দিয়া উপজেলার নারান্দী পশ্চিমপাড়ায় বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়। আজ দুপুর দুই ঘটিকায় কৃষি জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে জমিতেই তার মৃত্যু হয়।

বজ্রপাতে নিহত পরশ বাবু (৫২) নারান্দী পশ্চিম পাড়া গ্রামের মৃত অবিলাশ বাবুর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে সকালে কাজ করতে যান পরশ বাবু। দুপুরে আবহাওয়া খারাপ হলে জমিতেই বজ্রপাতে নিহত হয় সে।

নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বার্তা বাজারকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।