মাগুরার শ্রীপুরের বর ও বরযার্ত্রীরা বিয়ে করতে গিয়ে জেলে
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি):
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলবাল্যবিয়ের অপরাধে বরসহ ৫ জনকে কারাদণ্ড প্রদান করেছে।
দণ্ডিতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের ইসলামের ছেলে শিপু, মাধবপুর গ্রামের গোলাম কাদেরের ছেলে মাহবুর শেখ, নাগিরাট গ্রামের মৃত সলেমুদ্দিন শেখের ছেলে কাদের আলী শেখ, বাগুটিয়া গ্রামের আছালত খাঁ’র ছেলে মিরাজ খাঁ ও আউশিয়া গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে কুপা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত
লালিম শেখ।
জানা যায়, বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মফিজ শেখের সপ্তম শ্রেনি পড়ুয়া মেয়ে আখি খাতুনের সাথে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের ইসলামের ছেলে শিপুর বিয়ের আয়োজন করা হয়।
বাল্যবিয়ের খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বর, কনের চাচা, ও বরযাত্রীসহ ৫ জনকে আটক করে। পরে আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০১-২০১৬ইং/মইনুল হোসেন
