মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় পরিবার পরিকল্পনার অধীনে স্বাস্থ্য সচেতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত

magura (2)

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): 

মাগুরায় পরিবার পরিকল্পনার অধীনে ছোট পরিবার উন্মেষ,নিরাপদ প্রসব,নবজাতকের যত্ন,এ এনসি,পুষ্টি বিষয়ে সাংবাদিকদের জন্য সচেতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মাগুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কালাচাঁদ সিংহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন ডাঃ এফবি এম আব্দুল লতিফ, বিভাগীয় রিসোর্স পার্সোন ফখরুল আলম, ডাঃ আনম মইনুল হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিকবৃন্দ। আলোচনাসভায় বক্তারা পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনা বৃদ্ধিমুলক আলোচনা করে থাকেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০১-২০১৬ইং/নিঝুম