মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩ বার পঠিত

ctg

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সবিতা জলদাস (২৬) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার জলদাস পাড়ার লক্ষণ জলদাসের (৩৫) স্ত্রী। এই দম্পতির চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, আজ সোমবার বেলা দেড়টার দিকে জলদাস পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী লক্ষণ জলদাসকে গ্রেপ্তার করেছে।

ওসি ইমতিয়াজ বলেন, পারিবারিক কলহের জের ধরে নিজের বাড়িতে লক্ষণ তার স্ত্রী সবিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের কাছেই পুলিশ থাকায় লক্ষণকে দ্রুত গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।