মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত

magura

মোঃ সোহেল রানা- (মাগুরা) জেলা প্রতিনিধিঃ 

মাগুরা জেলা প্রশাসন র্কতৃক আয়োজিত ২০১৬ সালের জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সাদরে আমন্ত্রন জানানো হয়েছে ।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ আজ থেকে শুরু হয়েছে। তিন দিনব্যপি এ মেলায় স্কুল/কলেজের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষার্থীদের আগমনের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

জেলা প্রশাসক মহোদয় সরাসরি সেবা গ্রহণের মাধ্যমে মেলার কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গর্বিত অংশিদার হওয়ারও আহবান জানিয়েছেন।

মেলায় প্রায় অর্ধশতাধিক ষ্টল রয়েছে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের। মেলায় প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামি ২৭ জানুয়ারী পর্যন্ত।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-০১-২০১৬ইং/নিঝুম