মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাবনা জেলার চাটমোহর (রেলবাজার) অমৃতকুন্ডা হাটের অবৈধ দখলদারদের উচ্ছেদে আগাম নোটিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত

oboidho-sthapona-ucched

মামুনুর রহমান, (পাবনা জেলা) প্রতিনিধিঃ

২৯ জানুয়ারীর পর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের নেতা বা প্রভাবশালী কোন ব্যবসায়ীর দখলে সরকারী সম্পদ থাকলে তাদের উচ্ছেদ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

চাটমোহর উপজেলার রেলবাজার অমৃতকুন্ডা হাটের জায়গা অবৈধভাবে দখল করে তৈরি করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে নোটিশ প্রদান করেছে স্থানীয় প্রশাসন। হাটের জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনায় ব্যবসা পরিচালনার দায়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় অর্ধশত প্রতিষ্ঠান মালিককে এ নোটিশ প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান। নোটিশে আগামী ২৯.০১.১৬ ইং তারিখের মধ্যে সকল অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারন করার নির্দেশ দেওয়া হয়েছে মালিকদের। রেলবাজার অমৃতকুন্ডা হাট এলাকাবাসী জানান, প্রশাসন ইচ্ছামত নোটিশ প্রদান করেছেন। বড়-বড় গোডাউন মালিক, রাজনৈতিক নেতা ও সরকারী অফিস হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মান করলেও তাদের বিরুদ্ধে কোন নোটিশ প্রদান করেনি তিনি। এছাড়া অনেক জায়গা মালিকের বৈধ কাগজ পত্রও আছে। কোন রকম সময় না দিয়ে হটাৎ করে এই উচ্ছদে হাটের ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে। নোটিশ জারির বিষয়ে সহকারী কশিনার (ভূমি) মোঃ মিজানুর রহমান মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, হাটের মধ্যে অবৈধ দখলে রাখা ৪৮ জনকে নোটিশ জারি করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০১-২০১৬ইং/মইনুল হোসেন