মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পাবনার চাটমোহরে এক মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

muktijodda-logo

মামুনুর রহমান,(পাবনা জেলা) প্রতিনিধি ॥

পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা কামাল হোসেন জানান,

উপজেলার চিনাভাতকুর মৌজার ২৩ শতাংশ জমি সিরাজ/মেরাজের কাছ থেকে জমি ক্রয় করে বসতবাড়ী ও মুক্তিযোদ্ধাদের বসার জন্য মুক্তিযোদ্ধা সংসদ তৈরি করে বসবাস করে আসছিলাম। জমিটি ক্রয়ের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জমিটি খালি করতে আমাদের হুমকি ধামকি দেয় সিরাজ গং। বিবদমান ঘটনা সমাধানে থানা ও এলাকায় একাধীকবার শলিশী বৈঠক করলে কমিটি আমার পক্ষেই রায়দেন। গত ২৫ জানুয়ারী’১৬ তারিখে সিরাজ/মিরাজ গং জমিটি জবরদখল করতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের ঘর-বাড়ীভাংচুর চালায়। এবং নতুন ২টি ঘর নির্মান করে জমিটি দখলের চেষ্টা চালায়। জমিতে রোপন করা গাছ পালা নষ্ট করে। এলাকায় তারা খারাপ প্রকৃতির লোক হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কোন কথা বলার বা বাধা দেওয়ার চেষ্টা করে না। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে এবং এই বিবাদ মিমাংশায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ জানালেও অজ্ঞাত কারনে তিনি কোন পদক্ষেপই নেননি। এমতাবস্থায় আমাদের জান-মালের রক্ষার্থে প্রশাসনের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করছি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০১-২০১৬ইং/মইনুল হোসেন