বুধবার দুপুরে মীরবাগের আবুল হোসেন নামে এক ব্যক্তির আধাপাকা (ইটের দেয়াল, টিনের চালা) বাড়ি মেরামতের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান।
তিনি বলেন, মান্নান পরিবার নিয়ে মীরবাগের ওই বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির একটি ঘর মেরামতের সময় সেটির টিনের চালা সরিয়ে দেয়াল ভাঙা হচ্ছিল।
এ সময় দেয়ালের একটি অংশ আশপাশে থাকা সাইমের ওপর ভেঙে পড়লে গুরুতর আহত হয় সে। দ্রুত সাইমের পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইমকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা মশিউর।
এ ঘটনায় সাইমের পরিবারকে মামলা করতে বলা হয়েছে জানিয়ে ওসি বলেন, “শিশুটির স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চাচ্ছেন”।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-02-2016/মইনুল হোসেন