মাগুরাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধের হুসিয়ারি
মোঃ সোহেল রানা,
(মাগুরা জেলা) প্রতিনিধিঃ “ফরিদপুরকে না”-এই শ্লোগানকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় মাগুরার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগে মত বিনিময় অনুষ্ঠিত হয়।
শহীদ সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা মহিলা পরিষদ সভানেত্রি মমতাজ বেগমের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলার সংস্কৃতি রক্ষা সংগ্রাম পরিষদ ও যশোর বিভাগ আন্দোলন পরিষদ আয়োজিত এ সভায় বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক কাজি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল ইসলাম, জেলা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইমদাদুর রহমান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন মোল্যা, জেলা এনজিও ফোরামের কো-অর্ডিনেটর আব্দুল হালিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ মাধ্যমের সাংবাদিক, আইনজীবিরা উপস্থিত ছিলেন।
সভায় মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভূক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহিত হয়।
অবিলম্বে মাগুরাকে বাদ রাখার ঘোষণা না দেয়া হলে রাজধানির সংগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ করে দেবার ঘোষণা দেয়া হয়। একই সাথে যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০২-২০১৬ইং/মইনুল হোসেন
