মহম্মদপুরে আওয়ামীলীগের দুটি গ্রুপের পৃথক সংঘর্ষ, পুলিশের ৫৫ রাউন্ড গুলি বর্ষণ
মোঃ সোহেল রানা,
(মাগুরা জেলা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ও নহাটা এলাকায় পৃথক পৃথক ঘটনায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে।
এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে নহাটা বাজারের একটি চায়ের দোকানে কথাকাটাটির এক পর্য়ায়ে স্থানীয় আ.লীগ নেতা ও নহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল লিটন ও আলী মিয়ার সমর্থকেদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় প¶ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৫ জন আহত হওয়ার পাশাপাশি জুয়েল, আবু সালে ও ফরহাদের মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে।
অন্য দিকে প্রায় একই সময়ে উপজেলার চর বালিদিয়া এলাকায় আ.লীগ নেতা ও বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও ইউনুস সিকদারের সর্থকেরা এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটণাস্থলে পৌছে ৪০ রাউণ্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে কাঞ্চন নামের এক ব্যক্তিসহ তিনটি বাড়িতে ভাংচুর চালানো হয়। এসময় ৫ জন আহত হন। দুটি এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০২-২০১৬ইং/মইনুল হোসেন