মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে পতিপক্ষের হামলায় যুবক খুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: হোসেনপুরে পতিপক্ষের হামলায় সোহেল মিয়া (১৯) নামে এক যুবক খুন হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জগদল গ্রামের মুনজিল কবিরাজের পুত্র সোহেল মিয়া ও কাপাসাটিয়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র শাহ আলমের সাথে বুধবার সন্ধ্যায় জগদল ঢেকি শাহর মাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে শাহ আলমের লোকজন ক্ষিপ্ত হয়ে সোহেল মিয়াকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় সোহেলকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এব্যাপারে হোসেনপুর থানার ওসি মো: নান্নু মোল্লা জানান, এঘটনা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-02-2016/মইনুল হোসেন