মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে বিএনপি-জামায়েতের নৈরাজ্য রোধে বিক্ষোভ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪১১ বার পঠিত ২ মিনিটের পাঠ

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোগঞ্জ) প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়েতের বিরুদ্ধে সন্ত্রাস -নৈরাজ্যর অভিযোগ এনে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ভৈরব উপজেলা ও পৌর শাখা।শুক্রবার (৯ডিসেম্বর)বিকাল পৌনে ৪টায় ভৈরবপুর উত্তর পাড়াস্থ আমরা মুক্তিযোদ্ধার সন্তান কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি পরে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান ভৈরব উপজেলা শাখার সভাপতি এম.আর.সোহেল, সিনিয়র-সহ সভাপতি কবিরুজ্জামান রুমান, সাধারণ সম্পাদক নাজমুল হক রুবেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান পৌর শাখার সভাপতি অলিউর ইসলাম অলি সিনিয়র -সহ-সভাপতি মোক্তার মিয়া সাধারণ সম্পাদক রাসেল আহমেদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক,মুহিদ আহমেদ সুজন,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাসেল আবুল হাসান রানা,দপ্তর সম্পাদক জসিম মাস্টার নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ফাহমিদা কার্যকরী সদস্য ফারজানা আহমেদ সুমন মো.মিলন মিয়া, মো.কাজল মিয়া,তাসলিমা বেগম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মহান বিজয়ের মাসে বিএনপি -জামায়েত যদি কোনো প্রকার নৈরাজ্য-বিশৃঙ্খলা করে তা হলে আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা তা শক্তভাবে প্রতিহত করবো।আর এজন্য আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।