মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাবার সাথে অভিমান করে আত্মহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বরগুনার আমতলীতে গাইড বই কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ১০ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার লিমা (১৫) আত্মহত্যা করেছে। লিমা লোছা গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের মেয়ে। তিন বোনের মধ্যে লিমা সকলের ছোট।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে লিমার মায়ের কাছ থেকে স্কুল থেকে দেয়া পাঞ্জেরী প্রকাশনীর বানিজ্য বিভাগের এক সেট গাইড বই কেনার জন্য এবং কোচিং এর টাকা চায়। মা টাকার জন্য তার বাবার কাছে পাঠিয়ে দেয়। বাবা সিদ্দিকুর রহমান একজন ক্ষুদ্র কৃষক। সে বলে এত টাকা আমি কিভাবে দিব? এত টাকার গাইড বই কিনে দিতে আমি পারব না। লেখা পড়া করার দরকার নাই। এ কথা শুনে লিমা সকলের চোখ এড়িয়ে ঘরে থাকা বাসুডিন পান করে। রাতে মাকে বলে মা আমি তোমার কাছে ঘুমাবো। একথা বলতে না বলতে লিমা অজ্ঞান হয়ে পড়ে।

অবস্থার অবনতি বুঝে লিমাকে বৃহস্পতিবার রাত ১০.৩০ মিঃ এর সময় আমতলী হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে থাকা মেডিকেল সহকারীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৩০ মিঃ এর সময় লিমার মৃত্যু হয়।

গাইড বইয়ের টাকা এবং কোচিং এর টাকার জন্য বাবার সাথে অভিমান করে লিমার আত্মহত্যাকে কোনভাবেই মেনে নিতে পারছে না তার সহপাঠীরা। লিমার আত্মহত্যার খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন