মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রতিনিধি ৪৮৮ বার পঠিত
ভৈরবে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জের ভৈরবে ৮ কেজি গাঁজাসহ পরশ খান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার কালিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া পরশ আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের রবি মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।