মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

প্রতিনিধি ৪৮৭ বার পঠিত
কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী একটি মালবোঝাই পিকআপভ্যান দাঁড় করিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।