মূল সংবাদে যান
২৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট ২৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ
মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

২৯৩ পাতার এ রায় পড়ার সময় আদালতে তিন আসামিকে হাজির করা হয়। তিনজন হলেন— খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন। তারা কারাবন্দি রয়েছেন।

এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন— খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।