মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সৈয়দপুরে যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রির দায়ে এক দোকান মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রির দায়ে এক দোকান মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হানিফ ওরফে সনু (৩০) শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাঙ্গালীপুর এলাকার হানিক কনফেকশনারির স্বত্বাধিকারী।

আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকার হানিফ কনফেকশনারিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সেড ফার্মাসিউটিক্যালস (আর) এবং রেস্টর ফার্মাসিউটিক্যালস’র (ইউএন) উৎপাদিত ২৫ বোতল ‘টিপ অন’ এবং ‘জিনরেক্স’ নামক নিষিদ্ধ যৌন উত্তেজক কোমল পানীয় উদ্ধার করা হয়। আটককৃত এসব পানীয়র সরকার কর্তৃক অনুমোদন নেই।

এ সময় নিষিদ্ধ যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রি অভিযোগে কনফেকশনারির মালিক মো. হানিফ ওরফে সনুকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী কনফেকশনারীর মালিক হানিফ ওরফে সনুকে ‌এ সাজা প্রদান করেন।

সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিষিদ্ধ এসব পণ্যের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রাখা হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব