মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভৈরবে স্মরণসভা

ডেস্ক রিপোর্ট ৩০৮ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভৈরবে স্মরণসভা

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ঐতিহ্যবাহী সরকারি হাজী আসমত কলেজে জুলাই এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষক মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও মাকের্টিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোহাম্মদ আরবুজ্জামান আপন । প্রধান অতিথির বক্তব্যে কলেজে সদ্য নব যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান বলেন ' জুলাই গণঅভ্যুত্থানে যেসকল ছাত্র জনতা শহীদ ও আহত হয়েছে, তাদের অবদান অনস্বীকার্য। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সন্তানরা আত্ম-ত্যাগ করেছে -- তাদের এই আত্ম-ত্যাগের ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যারা আন্দোলন শহীদ হয়েছে- আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এসময় আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আরবুজ্জামান আপন আরো বলেন, বিগত সরকারের নানান অনিয়ম, দূর্নীতির কারণে তাদের পতন অনিবার্য ছিল। তিনি আরও বলেন স্বজনপ্রীতির মাধ্যমে কালো টাকার মালিকদের কোন ভাবেই এদেশের মানুষ মেনে নিতে পারে নাই। ফলে ছাত্র-জনতার আন্দোলনে তাদের নির্মম পরিণতি ঘটে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মো. হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম।

স্বরণসভায় শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন ' ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো. মহসিন আলী। স্মরণসভা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মাহতাব মিয়া ও বাংলা বিভাগের প্রভাষক জনাব লুবনা হক।