কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মুসলিমা। এর আগে তিনি নরসিংদী জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৫ মার্চ তাকে ইউএনও পদে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তী সময়ে ৩১ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে করিমগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসনিক ক্যারিয়ারের শুরু থেকেই মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত উম্মে মুসলিমা এর আগে কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ভূমি অফিসে সেবার মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য সেবা প্রাপ্তি সহজ করতে তিনি বেশ কিছু কার্যকর উদ্যোগ নেন। এসব উদ্যোগের ফলে স্থানীয়ভাবে তিনি প্রশংসা অর্জন করেন এবং আলোচনায় আসেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠ প্রশাসনে তার অভিজ্ঞতা ও উদ্যোগী ভূমিকা করিমগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।