muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলি কমিউনিকেশন নেটওয়ার্কিং এবং লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ আইনে দেশের মোবাইল কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে।

রোববার (১৭ মে) রিটকারী আইনজীবী সানাউল্লাহ নুর এ তথ্য জানান।

এদিন হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়৷

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন প্রায় সাড়ে চারাশোর বেশি শিশু। আক্রান্ত হয়েছে ষাট হাজার। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা ক্রয় করা হয়নি। টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিলো।

হামের টিকা না দেয়ার ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়।

এছাড়াও ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলের সব ধরনের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিবেন হাইকোর্ট৷ এসময় হামের টিকার ব্যর্থতা ও মার্কিন চুক্তিগুলো খতিয়ে দেখা হবেও বলে মন্তব্য করেন হাইকোর্ট।

Tags: