muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন হয়েছেন আরও পাঁচজন।

এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ছয়টি গরুও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান।

নিহতরা হলেন- বিল্লাল (৩৫), খুরশিদ (৬০) এবং পিকআপ ভ্যান চালক খোকন (৩৯)। তারা গরু ব্যবসায়ী এবং নরসিংদীর শিবপুর উপজেলার কোন্দাইল গ্রামের বাসিন্দা।

তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কিশোরগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ তিনজন মারা যান। এ ছাড়া মারা গেছে ছয়টি গরু। পরে স্থানীয়রা বাসচালক ও তার সহকারীসহ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় বলে জানান ওসি আরিফুর রহমান।

Tags: