কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু বজ্রপাতে শফিকুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags: