মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

“নাডা ঘ‌ূর্ণিঝড়” : রহমান মাসুদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪০ বার পঠিত

সাহিত্য ও সংস্কৃতিঃ 

“নাডা ঘ‌ূর্ণিঝড়” 
***রহমান মাসুদ***

আস‌ছে”নাডা” ঘ‌ূর্ণিঝড়
কাঁপ‌ছে সাগর থরথর,
উপকূলে আস‌ছে ধে‌য়ে
জলোচ্ছাস সা‌থে নি‌য়ে,
সারা‌দে‌শে বৃ‌ষ্টিপাত
ঝড়ো বাতাস দিনরাত।

উপকূলের জীবনযাত্রা
পে‌য়েছে ঝ‌ড়ের বার্তা,
সাই‌ক্লোন সেন্টা‌রে স্হান
রক্ষা কর‌তে প্রাণ,
গভীর সাগরে মৎস‌জীবী
মৃত্যু বি‌ভী‌ষিকার ছ‌বি।

আঘাত যেন না হা‌নে
প্রার্থনা ম‌নে প্রা‌ণে,
বিধাতার দরবা‌রে
ফরিয়াদ করজো‌ড়ে,
ঘূ‌র্ণিঝড় যা‌বে স‌রে
জানমাল রক্ষা ক‌রে।।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১১-২০১৬ইং/ অর্থ