muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত

পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মাছবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের সুখিয়া ইউনিয়নের এগারসিন্দুর কোল্ড স্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এগারোসিন্দুর ইউনিয়নের কাগারচর-মঠখোলা এলাকার নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ার খাতুন (৫৫)।

আহতরা হলেন—নুরু মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫), মাহিন (১৭) এবং অটোরিকশাচালক জাহাঙ্গীর (৩৫)। আহতদের সবার বাড়ি কাগারচর-মঠখোলা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকালে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের এগারসিন্দুর কোল্ড স্টোর এলাকার কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে একটি মাছবাহী ট্রাক অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: