মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Muktijoddhar Kantho ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

নগরীর রেলওয়ে স্টেশন থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ সুরুজ মিয়া(১৮) নামে এক যুবককে আটক করেছে জিআরপি পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রেলওয়ের প্লাটফরম থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম জিআরপি পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, ‘রেলওয়ের প্লাটফরমে নিয়মিত তল্লাসির সময় ফেন্সিডিলসহ হাতেনাতে আটক হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম থেকে ফেন্সিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে সে।’

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-ডিসেম্বর-২০১৬ইং/নোমান