মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রামুতে বন্যহাতির আক্রমণে নারী নিহত

BenjaminBlumenth ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় পাহাড়ের লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে রোকেয়া বেগম (৪০) নামে নিহত হয়েছেন।
শনিবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধীন গুরা কাটা ঝিরি নামক স্থানে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম আদর্শ গ্রাম এলাকার সৈয়দ হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রশিদ ও আমিন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০- ১২-২০১৬ ইং / মো: হাছিব