মূল সংবাদে যান
০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আহত

BenjaminBlumenth ৩৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি,

 

সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদুর রহমান শামীম (৪২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)  দুপুরে করিমগঞ্জ-চামটা বন্দর সড়কের কিরাটন সমিতির নিকট এ দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মোটরসাইকেল যোগে  বাড়ি থেকে নিজ কার্যালয়ে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।। তাকে প্রথমে করিমগঞ্জ হাসপাতাল ও পরে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে  দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করিমগঞ্জর ওসি জাকির রাব্বানী জানান, ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫ -০১-২০১৭ইং  / মো: হাছিব