মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জে শৈত্য প্রবাহ ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

Muktijoddhar Kantho ৮৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা ও শীতল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে সূর্যের মুখ দেখো যায়নি । বিশেষ করে ঘন কুয়াশা জনিত কারণে মহাসড়কে যানবাহন চলাচলে মারাক্তক বিঘন ঘটে। তবে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করলেও পুলিশের লাইট সিগন্যালে বঙ্গবন্ধু সেতু পারাপাড় করেছে। এমনকি বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

সেই সাথে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরো বাড়ছে। শীত ও হিমেল হাওয়ার কারণে শহরাঞ্চল প্রায় জনশুন্য হয়ে পড়ে। এদিকে কুয়াশার কারণে সরিষাসহ শীতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন এ অঞ্চলের কৃষকরা। হঠাৎ করে শীত নামায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়াসহ শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

এতে বৃদ্ধ এবং শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। জেলা ও উপজেলাগুলোতে লোকজনের আগমন কমে গেছে। শীত বস্ত্রের অভাবে বিশেষ করে চর ও দুর্গমাঞ্চলের হাজার হাজার গরীব ও অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছেন। গ্রামরাঞ্চলের মানুষ খড় কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন বলে খবর আসছে।

অবশ্য জেলা প্রশাসন বলছেন, ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্থানে গরীব ও ছিন্নমূল মানুয়ের মধ্যে দুই দফা কম্বলসহ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-জানুয়ারি-২০১৭ইং/নোমান