মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্র নিহত

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

ঝিনাইদহের বাজার গোপালপুর নামক স্থানে ট্রাক্টরের চাপায় হাছিবুল ইসলাম (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে। নিহত হাছিবুল ইসলাম  একই গ্রামের সিরাজুর রহমানের ছেলে এবং স্থানীয় আব্দুর রউফ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, হাছিবুল স্থানীয় বাজার গোপালপুর সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় আখ বোঝাই ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-জানুয়ারি-২০১৭ইং/নোমান