মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

শত্রুতার জের ধরে নবাবগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন

BenjaminBlumenth ১০৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভোটারপাড়া (বাগিচাপাড়া) গ্রামের সোলায়মান আলীর পুকুরে ওই ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে পুকুর মালিক মাছ নিধনের অভিযোগ এনে  থানায় এবং উপজেলা মত্স কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছেন।
পুকুর মালিক সোলায়মান আলী বলেন, দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, সিলভার কাপ, ব্রিগেড, তেলাপিয়া ও পুটি মাছ নিধন করেছে। এ ব্যাপারে আজ থানায় এবং উপজেলা মত্স্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বলেন, মাছ নিধন সংক্রান্ত থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭ -০১-২০১৭ইং  / মো: হাছিব